ঈদের শুভেচ্ছায় ঘরে থাকার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ১২:৫২আপডেট : ২৫ মে ২০২০, ১৩:৩১

ঈদের শুভেচ্ছায় ঘরে থাকার অনুরোধ এবারের ঈদ অন্যরকম। খুশির বারতা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে করোনাভাইরাসে সৃষ্টি হওয়া কঠিন সময়ের মধ্যে। কোলাকুলি নয়, বরং সামাজিক দূরত্ব বজায় রেখে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। বাংলাদেশের ক্রিকেট তারকারা আগে থেকেই বার্তা দিয়ে এসেছেন ঘরে থেকে ঈদ কাটানোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর সময় আরেকবার ‍সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন করোনার কথা।

সাকিবের পোস্ট বাংলাদেশে নেই সাকিব আল হাসান। গত মাসে দ্বিতীয় মেয়ে জন্ম নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে গিয়েছিলেন তিনি। সেখানেই ঈদ উদযাপন করছেন এই অলরাউন্ডার। ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে তার অনুরোধ, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সবাই মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’

মুশফিকের পোস্ট আগামীকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ঈদের খুশির সঙ্গে এই প্রাপ্তির আনন্দ মিলেমিশে একাকার। যদিও এবারের ঈদ উদযাপন করবেন তিনি শুধুমাত্র পরিবারের সঙ্গে। অন্যদের প্রতিও তার একই আহ্বান, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সঙ্গে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটান, এই কামনা করছি। ঈদ মোবারক।’

মাহমুদউল্লাহর পোস্ট বাংলাদেশের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহরও একই বার্তা, ‘আসসালামুআলাইকুম। সবাইকে ঈদ মোবারক। দয়া করে বাড়িতে থাকুন এবং আপনার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন।’ ব্যাটসম্যান সাব্বির রহমান তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বাসায় থাকুন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন। প্রার্থনা করুন, ইনশাল্লাহ আবার সবকিছু ঠিক হয়ে যাবে।’

সাব্বির রহমানের পোস্ট করোনাভাইরাসের শুরু থেকে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সর্তকবার্তা পোস্ট করেন এই পেসার। ঈদের শুভেচ্ছাতেও মিশে ছিল সেটি, ‘এবারের ঈদ আমাদের পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে এবং সঠিকভাবে তা মেনে। আসুন আমরা পরিবারের সঙ্গে আমাদের প্রিয় উৎসব ঈদ উদযাপন করি। সবাইকে ঈদ মোবারক।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাসও। তিনিও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন এই বলে, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।’ আর অল্প কথায় সৌম্য সরকারের পোস্ট, ‘ঈদ মোবারক। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন।’

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত