৩২ বছর বয়সেই চলে গেলেন ক্রিকেটার কাজল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৫:০৫আপডেট : ২৮ মে ২০২০, ১৫:০৯

না ফেরার দেশে খুলনা জেলা দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজল খুলনা জেলা দলের অধিনায়ক ও স্থানীয় পর্যায়ের কোচ কাজী রিয়াজুল ইসলাম কাজল চলে গেলেন না ফেরার দেশে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মাত্র ৩২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া কাজলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, তবে করোনাভাইরাসের কোনও উপসর্গ ছিল না।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় খুলনার খালিশপুরে নিজ বাড়ির পাশে চরের হাট মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সতীর্থ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তার হঠাৎ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে খুলনার ক্রীড়াঙ্গনে।

কাজলের পারিবারিক সূত্রে জানা গেছে, যশোরে তিনি শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই রাতে খাওয়ার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। রাত ১২টার পরে বেশি অসুস্থ্ হলে তাকে যশোরের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে খুলনা মেডিক্যাল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন, কিন্তু পথেই তিনি মারা যান। কাজল বেশ কিছুদিন ধরে অ্যাজমা আক্রান্ত ছিলেন। যদিও করোনাভাইরাসের কোনও উপসর্গ ছিল না।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী