৪ বলেই শেষ মিচেল মার্শের আইপিএল

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৯ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৪

মিশেল মার্শের আইপিএল শেষ দ্বিতীয় বলে মোচড় খেলেন পায়ে, যন্ত্রণা সহ্য করে যদিও আরও দুই বল করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হলো মিচেল মার্শকে। পরে সানরাইজার্স হায়দরাবাদ থেকে জানালো হয়েছে, ২০২০ সালের আইপিএলই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে পড়ার আগে এবারের আইপিএলে তার স্থায়িত্ব মাত্র ৪ বল!

গত সোমবার নিজেদের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া মিচেল মার্শকে এর আগেও আইপিএলে এমন পরিণতি বরণ করতে হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার চোট শেষ করে দিলো তার কুড়ি ওভারের এই লড়াই। এর আগে ২০১৭ সালে পুনে রাইজিং সুপারজায়ান্টের হয়ে নামলেও কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার।

তার জায়গায় হায়দরাবাদ যোগ করেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে। ফ্র্যাঞ্চাইজিটিতে এবার দিয়ে দ্বিতীয়বার নাম লেখালেন তিনি। এর আগে হায়দরাবাদে ২০১৪-১৫ মৌসুমে খেলা হোল্ডারের সব মিলিয়ে এটি চতুর্থ আইপিএল। খেলেছেন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে।

টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও নড়বড়ে হোল্ডার। এবারের আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, কিন্তু কোনও দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। তবে মিচেল মার্শের চোট খুলে দিলো তার আইপিএলের দরজা।

খারাপ খবরের মধ্যে হায়দরাবাদ ভক্তদের জন্য খুশির খবর হলো, কেন উইলিয়ামসনের সুস্থ হয়ে ওঠা। ২৬ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি পাচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ককে। এছাড়া মাথায় আঘাত পাওয়া রশিদ খানকে নিয়েও কোনও সংশয় নেই। 

/কেআর/
সম্পর্কিত
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
সর্বশেষ খবর
ঢাকায় আবার কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্যোগ: কতটা বদলাবে সেবা
ঢাকায় আবার কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্যোগ: কতটা বদলাবে সেবা
ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স
ফের বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন