করাচিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৯

১৪ বছর পর পাকিস্তান সফরে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের প্রথম দিন শেষে কিছুটা কোণঠাসা হলেও দ্বিতীয় দিন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৪ উইকেট হারিয়ে ৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের সকালটা শুরু করেছিল পাকিস্তান। দিন শেষে সেই দলটিই ৮৮ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে!

আগের দিনের প্রোটিয়া বোলারদের তাণ্ডবের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। যদিও অপরাজিত দুই ব্যাটসম্যান আজহার আলী ও ফওয়াদ আলমের ৯৪ রানের জুটিতে সেই ভয় উবে যায় ধীরে ধীরে। আজহার আলী ১৫১ বলে ৫১ রান করে আউট হলেও ফওয়াদ আলম তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। বিদায় নেওয়ার আগে ২৪৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ফাওয়াদ করেছেন ১০৯ রান। ইনিংসের মাঝে ফাওয়াদকে যোগ্য সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান (৩৩) ও ফাহিম আশরাফ (৬৪)।

৫৯ বলে ৩৩ রান করে রিজওয়ান ও ৮৪ বলে ৬৪ রান করে ফাহিম আউট হলে দ্বিতীয় দিনশেষে পাকিস্তান থামে ৮ উইকেটে ৩০৮ রানে। এই অবস্থায় তারা এগিয়ে আছে ৮৮ রানে। হাসান আলী ১১ ও নুমান আলী ৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।

প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাদা, আইনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিদি, কেশব মহারাজা চারজনই পেয়েছেন দুটি করে উইকেট।

এর আগে পাকিস্তানের বোলারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন ইয়াসির শাহ, নুমান আলী ও শাহীন আফ্রিদির বোলিংয়ে প্রথম ইনিংসে প্রোটিয়ারা অলআউট হয় ২২০ রানে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
একশর নিচে দু’বার অলআউট হয়ে লজ্জার রেকর্ড বাংলাদেশের
৩৩ বছর পর অ্যামব্রোসের পাশে শরিফুল
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
রংপুরে ৪ খুন: পুলিশের দাবি ডাকাতি, স্বজনরা বলছেন বাড়ি করার সময় চাঁদা চেয়েছিল
রংপুরে ৪ খুন: পুলিশের দাবি ডাকাতি, স্বজনরা বলছেন বাড়ি করার সময় চাঁদা চেয়েছিল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর