নিউজিল্যান্ডে ভালো করার উপায় জানালেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২১:৪৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:৪৯

দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। মাত্রই টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। তাছাড়া নিশ্চিত করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। যদিও কিউদের সাফল্য নিয়ে ভাবছে না বাংলাদেশ। ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিবাচক মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড একেবারেই ভালো নয়। কোনও সংস্করণে আসেনি জয়। তাছাড়া মাত্রই হারিয়েছে অস্ট্রেলিয়াকে। মাহমুদউল্লাহ এই হিসাব সামনে আনতে রাজি নন। ভিডিও বার্তায় আশার কথাই শোনালেন তিনি, ‘ওরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই কথা মাথায় না রেখে যদি নিজেদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলোতে মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের খেলার জন্য ভালো হবে। আমি মনে করি, আগ্রাসী ক্রিকেট খেলার মন-মানসিকতা থাকলে আমরা ভালো করবো।’

নিউজিল্যান্ডের গতিময় উইকেটে সতীর্থ পেসারদের উদ্দেশ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের পরামর্শ, ‘এখানে লেংথের বিষয়টা খুবই জরুরি। লেংথে একটু বেখেয়াল হলেই বাউন্ডারির সুযোগ বেড়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে যেন সহজ বাউন্ডারির সুযোগ না দেই এবং সঠিক লাইন-লেংথে ধারাবাহিকভাবে বোলিং করে যেতে পারি। ওরা যেন ঠিকঠাকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। মানসিক অবস্থা ঠিক রাখাও খুব গুরুত্বপূর্ণ।’

নিউজিল্যান্ডে লম্বা সফরে তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের