রান উৎসবের ম্যাচে পাকিস্তানকে জেতালেন রেজওয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ২২:৩৭আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:৩৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়া পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ দারুণ সূচনা করেছে। সেরা ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তারপরও স্কোরবোর্ডে ১৮৮ রান তুলেছিলো প্রোটিয়া ব্যাটসম্যানরা। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। মোহাম্মদ রেজওয়ানের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান।

শনিবার জোহানেসবার্গের ম্যাচ দিয়ে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের টি-টোয়েন্টি লড়াই। আগে ব্যাটিং করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১৮৮ রানের লক্ষ্য দেয় সফরকারী পাকিস্তানকে। সেই রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান।

১৮৯ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু দলীয় ৪১ রানে অধিনায়ক বাবর আজমের (১৪) বিদায়ে বিপদে পড়ে সফরকারীরা। এরপর ফখর জামান (২৭) ও মোহাম্মদ হাফিজ (১৩) রানে আউট হলে পরিস্থিতি আরও কঠিন হয় পাকিস্তানের সামনে। অবশ্য ওপেনিং নামা মোহাম্মদ রেজওয়ান তখন একপ্রান্তে থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। অন্য প্রান্তে একের পর এক উইকেট পতনের পর ৫ নম্বরে নামা ফাহিম আশরাফ প্রোটিয়া বোলারদের উপর তাণ্ডব চালান।

শেষ দুই ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিল ১২ বলে ২২। সেই লক্ষ্যে ঠান্ডা মাথায় ফাহিম আশরাফকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন রেজওয়ান। ৫০ বলে ৯ চার ও ২ ছক্কায় রেজওয়ান ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেওয়া ফাহিম আশরাফ খেলেন ৩০ রানের ইনিংস। তার ১৪ বলে ৪ চার ও ১ ছক্কার ঝড়ো ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ম্যাচটি জিততে।

প্রোটিয়া বোলারদের মধ্যে বেউরান হেনড্রিকস ৩২ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া তাবরেজ শামসি দুটি এবং লিজাড উইলিয়ামস একটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম ও হেনরিখ ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান দাঁড় করায়। ৩৬ রানে দুই উইকেট হারানো দলকে ম্যাচে ফেরান এইডেন। ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন এইডেন। এরপর অধিনায়ক হেনরিখ পাকিস্তানের বোলারদের উপর টর্নেডো ইনিংস খেলেন। ২৪ বলে হাফসেঞ্চুরি পাওয়া হেনরিখ ২৮ বলে ৫০ রান করে থেমেছেন। ২ চার ও ৪ ছক্কায় তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ২১ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন। এছাড়া হাসান আলী দুটি এবং হারিস রউফ ও শাহেন শাহ আফ্রিদি একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী