রান তাড়া করা নিয়ে আলাদা ভাবনা ছিল না সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ০০:৪৫আপডেট : ১৯ জুলাই ২০২১, ০০:৪৫

৭৫ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে অথৈ সাগরে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাকে সঙ্গে নিয়ে সাকিব ৫৫ রানের জুটি গড়েই হাল ধরেন ম্যাচের। তাতেও জয় থেকে বেশ দূরেই ছিল সফরকারীরা। এরপর আফিফকে সঙ্গে নিয়ে আস্তে-ধীরে এগুতে থাকেন সাকিব। শেষ পর্যন্ত আফিফের সঙ্গে ২৮ এবং সাইফউদ্দিনের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচের পর সাকিব জানালেন, এই সময়টাতে রান তাড়ার বিষয়টি নিয়ে আলাদা করে ভাবেননি তিনি! তবে বিশ্বাস ছিল, এই রান তাড়া করা খুবই সম্ভব।

ম্যাচের পর তিনজনের সঙ্গে জুটি গড়া নিয়ে সাকিব বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় একটা কথাই বলেছিলাম- আমরা ব্যাটসম্যানরা ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করলে দেখতে পারবো কোথায় আছি। এরপর ১৫-২০ বা ৩০ রান ২-৩ ওভারেও করা সম্ভব এখনকার ওয়ানডে ক্রিকেটে। সবসময় টার্গেট ছিল খেলা যতটা ক্লোজ করতে পারি, তারপর জয়ের ব্যাপারে দেখবো। কখনোও এটা ভাবিনি আমাদের ৬০-৭০ রান লাগবে এবং সেটা দ্রুত তাড়া করতে হবে। সবসময় জানতাম, এখনকার ওয়ানডে ক্রিকেটে এই পরিস্থিতি থেকে রানটি তাড়া করা খুবই সম্ভব।’

এদিকে কঠিন পরিস্থিতে সাকিবকে দারুণ সঙ্গ দিয়েছেন সাইফউদ্দিন। ২৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাইফউদ্দিনের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘আজকের (রবিবার) উইকেট একটু ভিন্ন ছিল। বল ব্যাটে আসছিল না, তাই রান করার জন্য শট খেলতে হতো। সেই জায়গায় অনেক মানিয়ে নিতে হয়েছে। নিয়মিত উইকেট পড়ায় তেমন কিছু করতেও পারতাম না। সাইফউদ্দিন যেভাবে খেলাটা শেষ করেছে তাতে ওকে কৃতিত্ব দিতেই হবে।।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম