২০২৩ বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চান তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৭:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৭:১৫

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আসতে আরও দুই বছর বাকি। তারপরও এত আগেই মাশরাফি মুর্তজাকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়ে রাখলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের এমন প্রস্তাবে মাশরাফি জানিয়েছেন, দেশের স্বার্থে না বলা কঠিন।

মহেন্দ্র সিং ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তারপরও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হয়েছেন। ধোনি ভারতের বিশ্বকাপে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছিল বাংলাদেশের মেন্টর হিসেবে মাশরাফিকে দেখার। এবার দাবিটা তামিম নিজেই তুললেন। ‘দ্য তামিম ইকবাল শো’তে বাঁহাতি ওপেনারের প্রশ্ন ছিল, তিনি যদি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক থাকেন এবং যদি মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে কী করবেন মাশরাফি?

বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছেন, দেশের প্রয়োজনে কোনও কিছুতে ‘না’ নেই তার। মাশরাফির ভাষায়, ‘সত্যি বলতে দেশের জন্য কোনও কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’

এরপরই তামিম বলেছেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের