সাকিব ছুটি চাওয়ার পরও দলে, কী বলছেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৫

পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে। সেই দলে সাকিব আল হাসান থাকলেও মৌখিকভাবে তিনি ছুটি চেয়েছেন। এই অলরাউন্ডারের ছুটি মঞ্জুর হবে কিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট নয়। তবে তিনি ছুটির মূল কারণ জানতে চান। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত।

৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। এই সফরে যেতে ইচ্ছুক নন সাকিব। ইতিমধ্যে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন। যদিও সাকিবের পক্ষ থেকে ছুটি চাওয়ার কোনও চিঠি পায়নি ক্রিকেট পরিচালনা বিভাগ। চিঠি না পেলেও বিসিবি সভাপতি সাকিবের ছুটি চাওয়ার ব্যাপারে অবগত।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাপন বলেছেন, ‘অফিসিয়ালি সে (সাকিব) কিছু বলেনি। তবে আনঅফিসিয়ালি সে বলেছে। আমি বলেছি, অফিসিয়ালি জানাতে। তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।’

সাকিব যদি আবেদন করেন, তাহলে কি ছুটি মঞ্জুর করা হবে, এমন প্রশ্নে বোর্ড সভাপতির ঘুরিয়ে উত্তর, ‘তামিমও নেই। সাকিব তো কেবল ব্যাটার না। বোলিংও করতে পারে। সাকিব থাকলে টিম কম্বিনেশনটা ভালো হয়। আর সবার বিকল্প থাকলেও সাকিবের নেই। এটা তো আমি সবসময় বলে আসছি।’

শুধু এবারই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। আগেরবার পিতৃত্বকালীন ছুটির জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

এদিকে সাকিবকে নিউজিল্যান্ড সফরের দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সাকিব আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই সাকিব থাকবে ধরে নিয়েই দল দিয়েছি।’

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। চট্টগ্রাম টেস্ট খেলতে না পারলেও খেলছেন ঢাকা টেস্টে।

৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকরা। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলেও এবার সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান