বাংলা টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:৫৩

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর শুক্রবারের সভায় স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের কমিটিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসে (সিসিডিএম) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন কাজী ইনাম আহমেদ। এবার তাকে ‘বাংলা টাইগার্স’ নামে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে ‘বাংলা টাইগার্স’ নামে একটি ‘শ্যাডো টিম’ বা ‘ছায়া জাতীয় দল’ তৈরির ঘোষণা দেয় বিসিবি। নানা কারণে সেটি আলোর মুখ দেখেনি। বিসিবির কমিটিতে এই সংক্রান্ত কোনও বিভাগ না থাকলেও জাতীয় দলের বাইরে ক্রিকেটারদের উন্নতির জন্য নতুন করে বাংলা টাইগার্স নামের একটি কমিটি গঠন করা হয়েছে। যার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী ইনাম আহমেদকে।

এ প্রসঙ্গে শুক্রবার বোর্ড সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এটা যদিও আমাদের কমিটিতে নেই, তারপরেও যুক্ত হবে। বাংলা টাইগার্স নিয়ে আপনারা শুনেছেন যে জাতীয় দলে যারা নেই, তাদের নিয়ে কাজ করা হবে। এই কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।’

‘বাংলা টাইগার্স’ দল গঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটার তৈরি রাখা, দলের জন্য পাইপলাইন সমৃদ্ধ করা। হুট করে যাতে জাতীয় দলের প্রয়োজনে এখান থেকে খেলোয়াড় সরবরাহ করা যায়। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারের পাশাপাশি অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়েও কাজ করা হবে এখানে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
পাকিস্তানের বাধা পাকিস্তানই!
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক