চোটে পড়া আবাহনী মিডফিল্ডারকে ভারত যেতে হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২৩:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২৩:৫২

স্বাধীনতা কাপে শুধু বসুন্ধরা কিংসের তপু বর্মণই চোট পাননি। চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ও ছিটকে গেছেন। মাংসপেশীর চোটে উন্নত চিকিৎসার জন্য এই তরুণ মিডফিল্ডার যাচ্ছেন ভারতের বেঙ্গারুলুতে।

হৃদয় অবশ্য খেলার সময় চোট অনুভব করেননি। আবাহনীর হয়ে শিরোপা উৎসব করার পরই বুঝতে পেরেছেন পায়ের ব্যথা। তাই আবাহনী প্রিমিয়ার লিগের প্রস্তুতি পুরোপুরিভাবে শুরু করলেও তিনি অনুশীলনে ফিরতে পারেননি।

ফেডারেশন কাপে খেলা হয়নি হৃদয়ের। বর্তমানে চিকিৎসা চললেও পুরোপুরি সুস্থ হতে ভারতে যাচ্ছেন হৃদয়। বাংলা ট্রিবিউনকে নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ফুটবলার বলেছেন, ‘পায়ের মাসলে ব্যথাটা বেশ ভোগাচ্ছে। অনুশীলনও করতে পারছি না। ভারতের বেঙ্গালুরুতে যোগাযোগ করেছি। ভিসাও হয়ে গেছে। এই সপ্তাহে যেতে পারি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আসলে আমি কোনও ঝুঁকি নিতে চাইছি না। পুরোপুরি ফিট হয়েই প্রিমিয়ার লিগে খেলতে চাই।’

হৃদয়ের অভাব বোধ করছেন দলের পর্তুগিজ কোচ মারিও লেমস, ‘হৃদয়কে মনে হচ্ছে লিগের শুরু থেকে পাবো না। ও আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারবে ও।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
কাসেমিরোর চোখে মেসি ‘ফুটবল ঈশ্বর’
কাসেমিরোর চোখে মেসি ‘ফুটবল ঈশ্বর’
যে কাপড়ের মডেল বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য
যে কাপড়ের মডেল বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে