ঐতিহাসিক টেস্ট জিতিয়ে মাস সেরার মনোনয়নে এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত হোসেন। অসামান্য এই কীর্তির স্বীকৃতি দিতে তাকে ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ মনোনয়ন দিয়েছে আইসিসি। গত বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের এবাদত জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনীত হয়েছেন। এর আগে বাংলাদেশের চার ক্রিকেটার মনোনয়ন পেলেও খেতাব জিতেছেন কেবল দু’জন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। এবাদতকে মাসের সেরা নির্বাচিত করতে এই লিংকে https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month  গিয়ে ভোট দিতে হবে।

জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দারুণ বোলিং করেই এই তালিকায় নাম তুলেছেন এবাদত। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে তার অসাধারণ বোলিংয়েই ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যা ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। কিউইদের মাঠে সার্বিকভাবেও এটি ছিল প্রথম কোনও জয়।  

সফরে যাওয়ার আগে ১০ টেস্টে এবাদতের উইকেট ছিল ১০টি। সর্বশেষ সফরে দুই টেস্টেই এবাদতের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট। মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তার মধ্যে ১১ বলের মধ্যে তিন উইকেট নিয়ে প্রথম টেস্টটি হাতের মুঠোয় নিয়ে আসেন এই পেসার।  

এবাদত ছাড়াও দক্ষিণ আফ্রিকান দুই ক্রিকেটার আছেন এই তালিকায়। কিগান পিটারসেন ও ডেওয়াল্ড ব্রেভিস। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রোটিয়া ব্যাটার পিটারসেন। সবমিলিয়ে ২৭৬ রান করেন এই ব্যাটার। এছাড়া দক্ষিণ আফ্রিকা যুব দলের ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকেও আইসিসি মাস সেরা ক্রিকেটার ক্যাটাগরিতে জায়গা দিয়েছে।

প্রসঙ্গত, এই পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রথম তিন মাসে তা জেতেছে ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটে বাংলাদেশের চার ক্রিকেটার মনোনয়ন পেলেও দু’জন মাত্র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব জিতেছেন। গত মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই খেতাব জেতেন মুশফিক। এরপর গত আগস্টে সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেতাব জিতেছেন। নাসুম আহমেদ অক্টোবরে মনোনয়ন পেলেও মাস সেরা হতে পারেননি। এছাড়া প্রথমবাররে মতো বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে নাহিদা আক্তার মাস সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তিনিও এই খেতাব জিততে পারেননি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
সর্বশেষ খবর
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প