মোস্তাফিজ টেস্ট খেলবে, অবশ্যই খেলবে: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ২১:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২১:১০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে সোজা ভারতে চলে যান মোস্তাফিজুর রহমান। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলছেন এই পেসার। আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল আসবে বাংলাদেশে। আইপিএলে ব্যস্ত থাকায় এই সিরিজে তার খেলার সম্ভাবনা কম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, দরকার হলে মোস্তাফিজ টেস্টে খেলবেন।

টেস্ট ক্রিকেটের প্রতি মোস্তাফিজের আগ্রহ বরাবরই কম। বিভিন্ন সাক্ষাৎকারে বাঁহাতি পেসার কথাটা স্পষ্ট করে বলেছেনও। পাশাপাশি টেস্ট ক্রিকেটে তার পারফরম্যান্স আশানুরূপ নয় বলে দীর্ঘদিন ধরে এই ফরম্যাটের বাইরে তিনি। বিসিবিও বাঁহাতি পেসারকে ‘ছাড়’ দিয়ে আসছে। তবে সামনে যখনই দরকার হবে, তখনই মোস্তাফিজকে টেস্টে খেলানো হবে বলে জানিয়েছেন পাপন।

আজ (শনিবার) বিসিবির ইফতার মাহফিল শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘মোস্তাফিজ টেস্ট খেলছে না। এখন আমাদের কাছে তাসকিন, শরিফুল, এবাদত আছে৷ আমাদের যখন তাকে দরকার হবে, তখন অবশ্যই সে টেস্ট খেলবে। সে অবশ্যই খেলবে।’

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মোস্তাফিজ। এছাড়া সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট ফরম্যাটে চুক্তিবদ্ধ হননি বাঁহাতি পেসার। তবে পাপন বলছেন অন্য কথা, ‘মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। সে বলেনি টেস্ট খেলতে চায়। ও কী বললো, সেটা বড় কথা নয়। মোস্তাফিজকে যখন দরকার হবে, অবশ্যই সে খেলবে। এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’

প্রসঙ্গত, আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা।

প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের