সাকিবকে যখন দরকার হয়, তখন পাই না: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৬:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৭:২৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে পাঁচ দিনের আইসোলেশনে নিজ বাসায় আছেন বাঁহাতি অলরাউন্ডার। দলে সাকিব না থাকলে কম্বিনেশন সাজাতে জটিল সমস্যায় পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। ফলে সাকিবকে হারিয়ে হতাশা পুরো দলেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যেমন হতাশ মাখা কণ্ঠে ভাগ্যকে দুষছেন।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ২০১৩ থেকে ২০২০ সালের জন্য ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠককে দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কার। আজ (বুধবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সেই অনুষ্ঠানে সাকিব ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি।

করোনা আক্রান্ত সাকিবকে চট্টগ্রাম টেস্টে না পেয়ে হতাশ পাপন, ‘আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সমস্যাটা হচ্ছে সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা, কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে (সাকিব) পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে, সে সুস্থ হোক।’

সাকিবের জায়গায় প্রথম টেস্টে এখনও কাউকে অন্তর্ভুক্ত করেননি নির্বাচকরা। বোর্ড প্রধান মনে করেন, সাকিবের বদলে সুযোগ পাওয়া ক্রিকেটার সুযোগ কাজে লাগাবেন, ‘সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে, এটাই আমরা আশা করছি। আমাদের এখানে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে, তারা সেরাটা খেলতে পারলে শ্রীলঙ্কার সঙ্গে না জেতার কোনও কারণ নেই।’

ঈদের ছুটির পর বাংলাদেশ দল শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করলেও সাকিব ছিলেন অনুপস্থিত। যুক্তরাষ্ট্রে থাকায় এই অলরাউন্ডার বাড়তি দুই দিনের ছুটি নিয়েছিলেন। সেই ছুটি শেষ করে মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন সাকিব। বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল এসেছে বাঁহাতি অলরাউন্ডারের।

অবশ্য পুরোপুরি সুস্থ আছেন সাকিব। পাপন বললেন, ‘কালকে (মঙ্গলবার) আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও (সাকিব) এখন ভালো। এ মুহূর্তে ওর কোনও সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার টেস্ট করাবো। সাকিবের না থাকাটা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা। শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর টেস্টে তো আমরা অনেক দুর্বল আছি।’

ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে চারটি ম্যাচ খেলার পর ব্যক্তিগত কিছু কাজ শেষে ফের যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজে অংশ নিতে মঙ্গলবার সকালে দেশে ফেরেন। দেশে ফিরে করোনা পরীক্ষা করেই পজিটিভ হয়েছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম