দ্বিতীয় টেস্টে অনিশ্চিত নাঈম

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২২, ১২:৩৯আপডেট : ২০ মে ২০২২, ১২:৪১

চোটের মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ক্রিকবাজের খবরে বলা হচ্ছে, ডান হাতের মধ্যমা ফেটে গেছে এই অফস্পিনারের।

প্রথম টেস্টে নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়েই নাঈম আঘাত পেয়েছিলেন। তার সর্বশেষ অবস্থা নিয়ে নির্বাচক হাবিবুল বাশার যেমনটা বলেছেন। তাতে নাঈমকে নিয়ে আশান্বিত হওয়ার মতো কোনও খবর নেই, ‘আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে নাঈম ছিটকে গেছে।’

তবে পরিষ্কার তথ্যের জন্য তিনি আরও বিস্তারিত জানার অপেক্ষায়, ‘আমরা তার ইনজুরি নিয়ে আরও বিস্তারিত তথ্য পাবো। তবে আমাদের বলা হয়েছে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে।’

ওই হিসেবে বাংলাদেশের চোটের মিছিল বড়ই বলা চলে। চোটের কারণে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেই। এই মিরাজের বদলেই দলে সুযোগ পেয়েছিলেন নাঈম। আর শরিফুল তো গতকালকেই ছিটকে গেছেন।

মিরাজের বদলে সুযোগ পাওয়া নাঈম অসাধারণ বোলিং করেছেন চট্টগ্রাম টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে নেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। কিন্তু আনন্দটা স্থায়ী হলো না। ১৫ মাস পর চোট কাটিয়ে ফেরা এই অফস্পিনার নতুন করে ছিটকে যাওয়ার আশঙ্কায়!

২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে মিরপুরে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম