টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন তাসকিন-মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৩:৩৪আপডেট : ৩০ জুন ২০২২, ১৩:৩৭

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ওয়ানডে দলে ছিলেন পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি সিরিজেও তার থাকার কথা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি দলে থাকছেন এই পেসার। সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটের দলে যুক্ত হয়েছে অফস্পিনার মেহেদী হাসান মিরাজের নামটিও।

তাসকিনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছিল তার শারীরিক অবস্থার ওপর। কাঁধের চোটে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করছিলেন। বোলিংয়ের সময় এই ব্যথার অভিযোগ করছিলেন বেশি। ভাগ্য ভালো এই সমস্যাটি আর বিপদে ফেলেনি। বোলিংয়েও আর অস্বস্তি বোধ করছেন না।

মূলত কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে ছিটকে দেশে ফিরে আসেন এই পেসার। একই ইনজুরিতে খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্টেও খেলা হয়নি।

অপর দিকে মেহেদী হাসান মিরাজ ওয়ানডে-টেস্টে নিয়মিত থাকলে টি-টোয়েন্টিতে ফিরলেন ২০১৮ সালের ডিসেম্বরের পর। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৭ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের