জিম্বাবুয়ে সফরে নেই সাকিব, আছেন বাকিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৭:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:৪৬

চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। শোনা যাচ্ছিল, একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে অপেক্ষাকৃত তরুণদের পাঠানো হবে সফরটিতে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান ছাড়া বাকি সবাইকে নিয়েই গঠন করা হবে স্কোয়াড।

আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে  চায়। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’

ইতিমধ্যে জিম্বাবুয়ের সিরিজের দলও চূড়ান্ত হয়ে গেছে। জালাল ইউনুসের বক্তব্য, ‘আজ (বৃহস্পতিবার) নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা না, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ না, কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি।’

২৬ জুলাই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। ৩০ জুলাই থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। পরদিনই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ ম‌্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৭ ও ১০ আগস্ট দুই দলের তিনটি ওয়ানডে হবে। এবারের সফরের সব ম‌্যাচই হবে হারারেতে।

এদিকে তামিমের টি-টোয়েন্টি ফেরা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেছেন, ‘তামিমই সেটা জানাবে, অপেক্ষা করুন। হয়তো এই সিরিজের পর বা জুলাইয়ের শেষে। জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে হয়তো জানিয়ে দিবে। আমাদের কোনও রিমাইন্ডার নেই। তার সঙ্গে অনেক মিটিং হয়েছে। মনে করিয়ে দেওয়ার কিছু নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের