বাংলাদেশ দলে চোটের ধাক্কা, ডাক পড়লো নাঈম-এবাদতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ১৬:০৭আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:১৯

নুরুল হাসান সোহানের পর লিটন দাসও ছিটকে গেছেন জিম্বাবুয়ে সফর থেকে। পেসার শরিফুল ইসলামকেও শেষ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করতে দেখা গেছে। সব মিলিয়ে চোটজর্জর বাংলাদেশ। এই অবস্থায় নতুন করে দুই ক্রিকেটারকে ওয়ানডে দলের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার এবাদত হোসেনের সঙ্গে আছেন ওপেনার নাঈম শেখ।

আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

আজই হারারের উদ্দেশে যাত্রা করবেন দুই ক্রিকেটার। রবিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে। ওই ম্যাচে নাঈম-এবাদতের খেলার সম্ভাবনা খুব একটা নেই।

নতুন করে দুই ক্রিকেটারকে যুক্ত করার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা নতুন করে নাঈম শেখ ও এবাদত হোসেনকে অন্তর্ভুক্ত করেছি। যেহেতু লিটন ইতিমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছে। লিটনের জায়গায় আমরা নাঈম শেখকে নিয়েছি। শরিফুলও ইনজুরিতে পড়েছে। শরিফুলের ইনজুরি গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে আমরা এবাদতকে অন্তর্ভুক্ত করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও সুযোগ পেয়েছিলেন এবাদত। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। অন্যদিকে স্ট্রাইকরেট নিয়ে সমালোচনায় বাদ পড়েছিলেন নাঈম। চলতি বছর মার্চে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে দুই ম্যাচ খেলে তার সংগ্রহ ১ রান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে