‘ওপেনার’ মুশফিক-সাকিব তৈরি হচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ২৩:০৮আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২৩:৫০

সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের ওপেনাররা পাওয়ার প্লে কাজে লাগাতে পারছেন না। শুরুর পাওয়ার প্লে ঠিকমতো ব্যবহার করতে না পারায় দল পড়ছে চাপে। এশিয়া কাপে মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানকে ওপেনিংয়ে ব্যবহার করে ভিন্ন কিছু করার চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ম্যাচে নামার আগে অভিজ্ঞ দুই ক্রিকেটার নেটে সেই প্রস্তুতিই নিচ্ছেন! মঙ্গলবার ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন তারা।

জিম্বাবুয়ে সিরিজ শেষে ক্লান্তি কাটাতে অনেক ক্রিকেটার বিশ্রাম নিলেও মাঠে ঘাম ঝরাচ্ছেন মুশফিক। কুড়ি ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্স নিয়ে ছিল সমালোচনা। গত বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ থেকে বাদও পড়েছিলেন তিনি। হজ্জের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না তিনি। এরপর জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। ফলে মুশফিকের জন্য এশিয়া কাপ বাড়তি চ্যালেঞ্জ হিসেবেই আসছে!

এদিকে এশিয়া কাপে মুশফিককে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সংযুক্ত আরব আমিরাতের উইকেট স্পিন সহায়ক। মুশফিক স্পিনের বিপক্ষে দলের সেরা ব্যাটার। পেস আক্রমণও সামলাতে পারেন তিনি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এই চ্যালেঞ্জ নিতে কঠোর পরিশ্রম করছেন উইকেটকিপার এই ব্যাটার।

মঙ্গলবার মিরপুরের সেন্ট্রাল উইকেটে ব্যাটিং অনুশীলন করছেন তিনি। তপ্ত রোদের মধ্যে বাউন্ডারি লাইনে মাঠ সহকারীদের দিয়ে ফিল্ডিং সাজিয়ে সেন্ট্রাল উইকেটে ব্যাটিং করেছেন। এরপর একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। স্লগ ওভারে যেন ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন- সেটিও করার চেষ্টায় ছিলেন মুশফিক। এভাবে প্রায় ঘণ্টাখানেক পর থামে মুশফিকের অনুশীলন।

বসে নেই সদ্যই নেতৃত্ব পাওয়া সাকিব। গত দুই দিনের মতো মঙ্গলবারও নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। এদিন সকাল থেকেই নেটে ব্যাটিং অনুশীলন করছেন সাকিব।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ছিলেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলেননি বাঁহাতি অলরাউন্ডার। তীব্র বিতর্কের মাঝেই সাকিব পেয়েছেন অধিনায়কত্ব। দ্বিতীয় দফায় টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে তার। এ মিশনে সফল হতে আগেভাগেই নিজেকে ঝালাই করে নিচ্ছেন সাকিব। দুজন নেট বোলার নিয়ে সাকিবের এই কঠোর অনুশীলন।

এশিয়া কাপে নিজের ব্যাট যেন ঠিকঠাক চলে সেজন্য তীব্র রোদেও ঠাণ্ডা মাথায় ব্যাটিং ঝালিয়ে নিচ্ছেন টি-টোয়ৈন্টি অধিনায়ক। সাকিবের ব্যাটিং পাখির চোখে পরখ করেছেন সিডন্স।

/আরআই/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের