বিশ্বকাপ ব্যর্থতার পর বিশ্রামে ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১৯:৩৮আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৯:৩৮

শুধু আক্ষরিক অর্থেই নয়। ইংল্যান্ডের কাছে দ্বিতীয় সেমিফাইনালের পরাজয়ে কেঁদেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বর্তমান দলটি এতই সমালোচিত হচ্ছে, সিনিয়র অনেককে অবসরে পাঠানোর দাবিও উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্রাম দেওয়া হয়েছে হেড কোচ রাহুল দ্রাবিড়কে। তার জায়গায় নিউজিল্যান্ড সফরে ভারতের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্ণণ।  

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া সফরে ঋষিকেশ কানিতকার ও সিরাজ বাহুতুলে নিউজিল্যান্ড সফরগামী দলে যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।

ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকা লক্ষ্ণণ আগেও স্বপ্ল সময়ের জন্য ভারতের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই বছর আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে তার অধীনে ভারতের একটি দল সেখানে সফরও করেছে। একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে রাহুল দ্রাবিড় থাকায় গত মাসে ঘরের মাঠে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি দায়িত্ব পালন করেছেন।

ভারতের নিউজিল্যান্ড সফরে খেলা হবে তিন টি-টোয়েন্টির পাশাপাশি তিন ওয়ানডে। বলা হচ্ছে দ্রাবিড় কোচিংয়ের দায়িত্বে ফিরবেন বাংলাদেশ সফরের সময়। নিউজিল্যান্ড সফরে ভারত তৃতীয় ওয়ানডে খেলবে ৩০ নভেম্বর। তার পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ৪ ডিসেম্বরে।  

নিউজিল্যান্ড সফরে রাহুল দ্রাবিড় ছাড়াও দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই অবস্থায় কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আর শিখর ধাওয়ান নেতৃত্ব দেবেন ওয়ানডের।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম