‘স্টোকস ইংলিশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি’

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৩:৪৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৩:৪৯

২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জিততে সেরা পারফরমার ছিলেন বেন স্টোকস। অপরাজিত ৮৪ রানের ইনিংসে জয়ের পথটা তারই গড়ে দেওয়া। তার পর তো টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বিজয়ের ছবি আঁকলো তারই ব্যাট ধরে। চাপের সময়ে বার বার ইংলিশদের উদ্ধার করা যেন তার ব্রত হয়েই দাঁড়িয়েছে।

অবশ্য সেই ব্রত নেওয়ার পেছনে ২০১৬ সালের ঘটে যাওয়া ঘটনাই ভূমিকা রাখতে পারে। কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দেখে তারই শেষ ওভারে। তার পর থেকে ইংলিশ এই অলরাউন্ডার নিজেকে এমন ভাবে মেলে ধরেছেন। যার কাছে চাপ নামক মানসিক বাঁধা যেন কোনও প্রতিবন্ধকতা-ই নয়। দুই টুর্নামেন্টে সেটি প্রমাণও করেছেন। ইংলিশ অধিনায়ক জশ বাটলার তাই প্রশংসায় ভাসিয়েছেন স্টোকসকে। ফাইনালে ৪৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ইংলিশদের চেপে ধরেছিল পাকিস্তান। তার পর তো স্টোকসের অপরাজিত হাফসেঞ্চুরিতেই (৫২*) জয়ের বন্দরে নোঙর ফেলা। বাটলার বলেছেন, ‘স্টোকস বার বার বড় মঞ্চে মাথা তুলে দাঁড়াচ্ছে, যখন ভীষণ চাপ। এই চাপ সে দারুণভাবে সামলাতে জানে এবং পারফর্মও করতে জানে।’  

দুবার ইংল্যান্ডের হয়ে ম্যাচ জেতানো ব্যাটিং করায় স্টোকসকে অন্যতম কিংবদন্তিদের কাতারে ফেলাটা মোটেও বাড়াবাড়ি নয়। বাটলারও তাই বলছেন, ‘এসব পরিস্থিতিতে ও থাকলেই ধরে নেওয়া যায়, আমাদের দারুণ সম্ভাবনা আছে। ও সত্যিকার ম্যাচ উইনার। সে ইংলিশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি।’

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম