আইপিএলের জন্য এখনও এনওসি চাননি সাকিব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ২২:৩২আপডেট : ১২ মার্চ ২০২৩, ২২:৩২

আগামী ১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। অন্যদিকে আইপিএল শুরু হবে ৩১ মার্চ। এ অবস্থায় আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে সংশয় আছে। তবে ক্রিকেট বোর্ডের কাছে সাকিব এনওসি (অনাপত্তিপত্র) চাননি। তাই পুরো সিরিজেই বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়ার আশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা জানি সাকিব অ্যাভেইলেবল। আমাদের কাছে ও এনওসি চায়নি। বোর্ড পর্যন্ত বিষয়টি আসেনি। সাকিব এনওসি চাইলে তখন বলতে পারবো। আর ও তো চায়নি এখনও, জোর করে চাওয়াবো?’

যদিও এর আগে বিসিবি সভাপতি সাকিবকে এনওসি দেওয়া হবে কিনা এমন প্রশ্নে বলেছিলেন, ‘কোনোভাবেই দেওয়া হবে না।’ তবে আজ (রবিবার) সিরিজ জয়ের উৎসবের মঞ্চে বিসিবি সভাপতির কথায় বোঝা গেলো, সাকিব এনওসি চাইলে বিসিবি তাকে খেলতে দেবে।

নিলামের আগে বিসিসিআইকে পাঠানো চিঠিতে বিসিবিও জানিয়েছে, আইপিএলে আয়ারল্যান্ড সিরিজের নির্বাচিত খেলোয়াড়রা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত উন্মুক্ত থাকবেন। আগামী ৩১ মার্চ শুরু হবে আইপিএল। শেষ হবে ২১ মে। সাকিবকে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক যদি আয়ারল্যান্ড সিরিজে খেলেন, তাহলে আইপিএলে যোগ দিতে হবে ৮ এপ্রিলের পর। ফিরতে হবে মে মাসের শুরুতেই। ওই হিসেবে সাকিবসহ লিটন দাস ২৪ দিন আইপিএল খেলার জন্য এনওসি পেতে পারেন। 

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত