আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা দেইনি: পাপন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
৩১ মার্চ ২০২৩, ১৯:২৮আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৯:৩২

শুক্রবার শুরু হয়ে যাচ্ছে আইপিএল। অথচ সেখানে খেলতে সাকিব আল হাসানের এনওসি পাওয়া নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর জানা যায়নি। সেই প্রশ্নের মুখোমুখি হতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে খুব বেশি প্রসন্ন মনে হলো না। বিরক্ত কণ্ঠে বলেছেন, ‘আবারও একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন।’ তারপর বোর্ড প্রধান যা জানিয়েছেন, তাতে মনে হচ্ছে সাকিবের সহসাই ভারতের যাওয়া হচ্ছে না! অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত তো নয়ই।

গত কিছুদিন ধরেই আইপিএলে সাকিব-লিটনদের অনাপত্তিপত্র নিয়ে আলোচনা হচ্ছে। শুক্রবার ম্যাচ শেষে বোর্ড প্রধান জানিয়েছেন, তারা আগের অবস্থানেই আছেন।

শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি।’

মত বদলানো নিয়ে প্রশ্ন শুনেও বোর্ড সভাপতি ঝাঁজের সঙ্গে বলেছেন, ‘মত বদলিয়েছি মানে? আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ্যাভেইলেবল আছে, তা আমরা বলে দিয়েছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। ওই অনুযায়ী-ই ছেড়ে দেওয়া হবে। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বারবার বলেছি। আমরা তো কিছু জানাইনি।’

তিনি আরও বলেছেন, ‘এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে, আশ্চর্য কথা। অথচ আমরা জানি না। আর আপনারা এনওসি দিয়ে দিচ্ছেন।’

সাকিব-লিটনদের অনাপত্তিপত্র না হওয়া মানে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তারা নিশ্চিত? এমন প্রশ্নেরও সঠিক উত্তর দেননি বোর্ড সভাপতি, ‘সেটা পরে। এখন পর্যন্ত প্রথম টেস্ট নাও খেলতে পারে। তার মানে তো এই না আইপিএল খেলতে যাচ্ছে।’

পাপন আরও যোগ করে বলেছেন, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে।’

প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। আর মোস্তাফিজকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে ক্রিকেটারদের কাছে প্রত্যাশা কেমন সেটি জানতে চাইলে বোর্ড প্রধান বলেছেন, ‘ওদের খেলাবে কিনা তাও তো জানি না। যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে প্রত্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কী করে প্রত্যাশা করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি