আইপিএল খেলতে ভারতে পৌঁছালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১২:৫২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৫:৩১

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন না মোস্তাফিজুর রহমান। তাই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরের দিন চার্টার্ড বিমানে করে সকালে ভারতে উড়াল দেন। বাংলাদেশের এই পেসার আইপিএল খেলতে দেশ ছাড়েন। ইতোমধ্যে ভারতে পৌঁছেও গেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেশ ছাড়ার খবর নিশ্চিত করেন মোস্তাফিজ। ফেসবুকের ভেরিফায়েড পেজের ক্যাপশনে লেখেন, ‘আইপিএল ২০২৩ খেলতে ভারতের উদ্দেশে। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।’ পরে ভারতে পৌঁছে টুইটারে মোস্তাফিজের পোস্ট, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে ভারতে পৌঁছালাম।’

দিল্লিও এক পোস্টে স্বাগত জানায় মোস্তাফিজকে, ‘দিল্লিতে আপনাকে স্বাগতম মোস্তাফিজুর।’

মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভারতীয় রুপিতে এবারের নিলামে পুরোনো দলে ফিরেছেন তিনি। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তার দলের প্রথম ম্যাচ। ভ্রমণক্লান্তি ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, সম্ভবত দলের উদ্বোধনী ম্যাচে থাকছেন না তিনি।

আইপিএলে এনিয়ে ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বল হাতে। হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। সব মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে বাঁহাতি পেসার ৪৬ উইকেট নেন। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের