বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল আফ্রিদির প্যানেল!

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ২০:০২আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২০:০২

সরকার বদলের পর গত ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রশাসনেও এসেছিল পরিবর্তন। রমিজ রাজাকে সরিয়ে অন্তর্বর্তীকালীন বোর্ড প্রধানের দায়িত্ব দেওয়া হয় নাজাম শেঠীকে। নির্বাচন প্যানেলের নেতৃত্ব পান সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার কমিটি পাকিস্তানের জাতীয় দলের নেতৃত্বেও পরিবর্তন আনতে চেয়েছিল, পিসিবি প্রধান নাজাম এই তথ্য জানান।

একটি ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান বললেন, নতুন নির্বাচকরা বোর্ডে যোগ দেওয়ার আগে আফ্রিদির প্যানেল বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তবে নতুন নির্বাচকরা আসার পর ওই সিদ্ধান্তে পরিবর্তন আসে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজের জন্য নির্বাচক প্যানেলের প্রধান হন আফ্রিদি। নাজাম বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি বানিয়েছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে তারা আমাদের বলেছিল কিছু পরিবর্তন আসা প্রয়োজন এবং বাবরের জায়গায় অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়ার দরকার।’

তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি বললেন নাজাম, ‘তবে দ্রুত নির্বাচকরা আসার পর বললো বাবরের স্থলাভিষিক্ত ঘোষণার দরকার নেই। আমি তাদের বললাম, তোমরা সিদ্ধান্ত পাল্টাতে পারো।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম টেস্টের দুটি ড্র করে পাকিস্তান। পরে ওয়ানডে সিরিজ হেরে যায় ২-১ এ। তারপর শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় বাবরকে। নেতৃত্ব পান শাদাব খান। ওই সিরিজও হেরে যায় পাকিস্তান। তবে আসন্ন ১০টি সীমিত ওভারের ম্যাচে বাবরকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হচ্ছে।

তবে ভালো না করলে অধিনায়কত্ব হারাতে পারেন বাবর, এমন শর্তে তাকে দায়িত্বে রাখা হয়েছে বললেন নাজাম, ‘বাবর যতদিন সফল ব্যাটার ও সফল অধিনায়ক থাকবে, সে ততদিন অধিনায়কত্ব করবে। যদি আপনি সিরিজ হেরেই যেতে থাকেন, তাহলে লোকেরা আপনার অধিনায়কত্ব ও অন্য সামর্থ্য নিয়ে প্রশ্ন করতে শুরু করবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি