আফগানিস্তানে হাজারের বেশি লেগস্পিনার আছে: রশিদ

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৩, ১৩:০৬আপডেট : ০৬ মে ২০২৩, ১৩:০৬

বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের উত্থান বিস্ময় জাগায়। আর দেশটি থেকে আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের সংখ্যাও কম নয়। বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের লেগস্পিনারদের দাপট অবিশ্বাস্য। রশিদ খান অগ্রপথিক, তারপর মুজিব উর রহমান, কাইস আহমেদ এসেছেন। যদিও পরের দুজন এবারের আসরে নেই। চলতি আইপিএলে রশিদের সঙ্গে লেগস্পিনে আধিপত্য দেখাচ্ছেন ১৮ বছর বয়সী নুর আহমেদ। দুজনই খেলছেন গুজরাট টাইটান্সের জার্সিতে। শুক্রবার ম্যাচসেরা পারফরম্যান্স করে রশিদ তাদের দেশের লেগস্পিনার বাহিনী নিয়ে চোখ ছানাবড়া হওয়ার মতো তথ্য দিলেন!

রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়পুরে দুর্দান্ত বোলিং করেন রশিদ ও নুর। দুজনে মিলে ৭ ওভারে ৩৯ রান খরচায় নেন ৫ উইকেট। প্রতিপক্ষকে ১১৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রশিদ তিন উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এই আসরে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সতীর্থ মোহাম্মদ শামির সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি।

পুরস্কার বিতরণীয় মঞ্চে গিয়ে হার্শা ভোগলের সঙ্গে আলাপে রশিদ জানান, তাদের দেশ লেগস্পিনে কতটা সমৃদ্ধ। আফগানিস্তানে কতজন লেগস্পিনার আছে, এই প্রশ্নে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, এখন এক হাজারের বেশি। বেশ কিছু অ্যাকাডেমিতে গিয়েছিলাম, দেখেছি অনেক অনেক লেগস্পিনার আছে সেখানে। আমার আইপিএলের প্রথম বছরেই ছিল ২৫০ জন। এখন আমার আইপিএলে ৬-৭ বছর হয়ে গেছে এবং আফগানিস্তানে অনেকেই আমাকে অনুকরণের চেষ্টা করছে। নতুন লেগস্পিনারদের অনেক ভিডিও পাই প্রতিদিন। এখানে নুর পারফর্ম করায় আমি খুব খুশি। এবারের আইপিএলে সুযোগ না পাওয়া কাইস আহমেদ, জহির খানের মতো আরও অনেক আছে সেখানে। কিন্তু তারা সুযোগ পেলে সত্যিই ভালো করবে।’

নুর গত বছর ৫০ লাখ রুপিতে গুজরাটের হলেও বেঞ্চে ছিলেন। এবার ছয় ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন। তার পারফরম্যান্সে মুগ্ধ রশিদ, তিনি যতটা পারছেন সাহায্য করছেন স্বদেশী সতীর্থকে, ‘আমরা পশতুতে কথা বলি। নুর খুশি যে আমি তার সঙ্গে আছি এবং সে এমন একজন যে কথা শোনে এবং কঠোর পরিশ্রম করে। সে কাজ করে এবং প্রশ্ন করে, এটাই তার সাফল্যের কারণ।’  

/এফএইচএম/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় দীপু মনির জামিন আবেদন
জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় দীপু মনির জামিন আবেদন
শুভ জন্মদিন ফুটবল জাদুকর মেসি!
শুভ জন্মদিন ফুটবল জাদুকর মেসি!
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম