তামিমের চোখে অলরাউন্ডার হলেও শান্তর ধ্যানজ্ঞান ব্যাটিংয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ০১:৫৮ আপডেট : ১৫ মে ২০২৩, ০১:৫৮

বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত বোলিং করতেন নাজমুল হোসেন শান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল মাত্র ব্যাটার হয়েই খেলছেন। মাঝেমধ্যে কয়েক ওভার হাত ঘোরালেও তার বোলিং নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। রবিবার হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে যখন আয়ারল্যান্ডকে শক্ত অবস্থানে নিচ্ছিলেন, তখনই অধিনায়ক তামিম ইকবাল বল তুলে দেন তার হাতে। নিজের পঞ্চম বলেই টেক্টরকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান শান্ত। অধিনায়ক তামিম তাকে অলরাউন্ডার মনে করলেও তিনি বিশ্বাস করেন না।

আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪ রানের জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান হলেও এই জয়ে শান্ত বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যাট হাতে ৩২ বলে ৩৫ রানের পর বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ৩ ওভার বোলিং করে ১০ রান খরচায় নিয়েছেন টেক্টরের গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে ১৯৬ রান এবং ১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন শান্ত। পুরস্কার হাতে বোলার হয়ে ওঠার গল্পই করে গেলেন তিনি।

আয়ারল্যান্ডের ইনিংসের শুরুতে শান্তকে বোলিং করতে হতে পারে, এমন ধারণা দিয়ে রেখেছিলেন অধিনায়ক তামিম। এই কারণে মানসিক প্রস্তুতি ছিল শান্তর, “অধিনায়ক বলছিলেন, ‘তোকে আজ (রবিবার) বোলিং করতে হতে পারে।’ যখন বোলিং আসলাম, মিরাজ আমাকে অনেক সাহায্য করেছে। উইকেটে কিছুটা স্পিনারদের সুবিধা ছিল। আমি কেবল নিয়ম মেনে, তাদের নির্দেশনা পালন করে বোলিং করেছি।’’

অধিনায়কের মতে শান্ত অলরাউন্ডার হলেও নিজে তা মানেন না, ‘না। এখনই নয়। তবে আমি পরিশ্রম করছি। সম্ভবত তিনি (তামিম) বিশ্বাস করেন, আমি ভালো বোলিং করতে পারি (হাসি)।’ পুরস্কার বিতরণী মঞ্চ ছাড়ার পথে হাসতে হাসতে তামিমকে মাইক দিতে দিতে শান্তর পাল্টা প্রশ্ন, ‘এখন তো আরও বিশ্বাস করবেন, নাকি?’

মূলত ইংল্যান্ডে যাওয়ার পর থেকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সাথে বোলিং নিয়ে কাজ করছেন শান্ত। তারই ফল হাতেনাতে পেলো বাংলাদেশ, ‘গত কিছুদিন ধরে আমাদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে আমি বোলিং অনুশীলন করছি। আমি আমার প্রক্রিয়ার মধ্যেই ছিলাম। ধন্যবাদ আমার স্পিন বোলিং কোচকে। এবং আমি খুব খুশি।’ 

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫০ ওভারের ক্রিকেট প্রথম সেঞ্চুরি পান শান্ত। তার ১১৭ রানের ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ দারুণ এক জয় পায়। দুইদিন বিরতির পর আজ প্রথম আন্তর্জাতিক উইকেট শিকার করেন শান্ত। তার এমন বোলিংয়ে জয়ের পথটা তৈরি হয়। শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রথম সেঞ্চুরি নাকি প্রথম উইকেট কোনটি সেরা? তার ঝটপট উত্তর, ‘অবশ্যই আমার প্রথম সেঞ্চুরি। সবসময় একজন ব্যাটার সেঞ্চুরির স্বপ্ন দেখে। এটা আমার জন্য খুবই তৃপ্তির। আশা করি ভবিষ্যতে আমি আমার এমন পারফরম্যান্স অব্যাহত রাখতে পারবো। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
লিটন আউট হতেই ইনিংস ঘোষণা বাংলাদেশের 
সর্বশেষ খবর
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল