মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে তামিমকে ব্যাট উপহার

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ১৩:১২ আপডেট : ১৫ মে ২০২৩, ১৩:১৭

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার বিধ্বংসী রূপ দেখেছে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় অঞ্চল। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসছেন অনেকে। ক্রীড়াঙ্গনও তাতে পিছিয়ে নেই। বাংলাদেশে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য অধিনায়ক তামিম ইকবালকে দুটি ব্যাট উপহার দিয়েছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ড।এই ব্যাটগুলোতে দুটি সংস্থাই তাদের খেলোয়াড়দের অটোগ্রাফ সংগ্রহ করেছে। যা নিলামে তুলে অর্থ সংগ্রহ করা হবে।

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজটা অনুষ্ঠিত হয়েছে এসেক্স কাউন্টি ক্লাবের মাঠ চেমসফোর্ডে। সেখানেই তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের পর তামিমের কাছে ব্যাট দুটি তুলে দিয়েছেন এসেক্স ক্লাবের প্রধান নির্বাহী জন স্টেফেনসন ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস। দুটি সংস্থা বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতা জানিয়েছে।  

এসেক্স ক্রিকেট ক্লাব তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘দক্ষিণ এশিয়ায় প্রবল ঘূর্ণিঝড়ের খবর শুনে আমরা বিধ্বস্ত। বাংলাদেশের মানুষের জন্য আমাদের তরফ থেকে রইলো আন্তরিক শুভকামনা।’

ক্রিকেট আয়ারল্যান্ডও একইভাবে টুইট করেছে। সবাই নিরাপদ ও অক্ষত থাকুক এই কামনা জানিয়েছে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
সর্বশেষ খবর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
 ৭ বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো