বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভাঙায় ওমরজাইয়ের শাস্তি

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ২২:০২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২২:০৫

আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই যে শাস্তি পেতে যাচ্ছেন সেটা বোঝা গেছে গতকালকেই। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয়কে আউট করেই তাকে উগ্রভাবে ‘সেন্ডঅফ’ তথা বিদায় নেওয়ার ইঙ্গিত করেছিলেন। এই ধরনের আচরণ ক্রিকেটীয় নিয়ম বহির্ভুত। তাই আচরণ বিধি ভাঙার শাস্তি পেয়েছেন তিনি। শাস্তি পেতে হয়েছে আফগানিস্তান কোচ জনাথন ট্রটকেও। দু’জনকেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।  

ওমরজাইয়ের ঘটনাটা ঘটেছে বাংলাদেশের রান তাড়ার ১৫তম ওভারে। হৃদয়কে আউট করে বুনো উল্লাসে মাতেন ওমরজাই। তারপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে গিয়ে হৃদয়কে উগ্রভাবে মাঠ ছাড়ার ইঙ্গিত করেছেন। আইসিসি পরে জানিয়েছে, ওমরজাই আচরণবিধির লেভেল ১ মাত্রা ভঙ্গ করেছেন। তাতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার আমলনামায়।      

অপর দিকে আফগান কোচ জনাথন ট্রট আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় একই রকম শাস্তি পেয়েছেন। বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হানা দিয়েছিল বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে। বিরতির সময় আম্পায়ারদের পর্যবেক্ষণের সময় ট্রট যখন জানতে পারেন যে ম্যাচ শুরু হতে আরও দেরি হবে। তখন অসন্তোষ প্রকাশ করেন আফগানিস্তান কোচ। যা বিধি বহির্ভুত আচরণ। ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি তার ভাগ্যেও জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী