প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই সাকিবের দেশে ফেরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩১

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মুশফিকের ফেরার কারণটা সবার জানা থাকলেও সাকিবের বিষয়টা কেউই জানতো না। অবশেষে জানা গেলো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই তার দেশে আগমন। শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব-মুশফিকের লঙ্কায় ফেরার কথা রয়েছে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মুশফিক ছুটি নিয়েছিলেন। সাকিবের ফেরা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অনুমান করা হচ্ছিল, সাকিব বিজ্ঞাপনী কাজে হয়তো দেশে ফিরেছেন। অনুমান সত্যিও হয়েছিল। বিজ্ঞাপনের কাজে তাকে অংশ নিতেও দেখা গেছে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি প্রবল গোপনীয়তার সঙ্গে সেরেছেন বাংলাদেশ অধিনায়ক। সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টার পর সাকিব সংসদে হাজির হন। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন। এরপর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দিলে সাকিব অপেক্ষায় থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করলে ২০ মিনিট পর তার সঙ্গে সাকিবের দেখা হয়েছে। ২০ মিনিট পর প্রধানমন্ত্রীর লবি থেকে সাকিব বের হয়ে যান। অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের কী আলাপ হয়েছিল, সেটি এখনও জানা যায়নি। 

একাধিক সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। পাঁচ বছর আগেও সাকিব মাগুরা-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেছিলেন। চার বছর পরও মত পাল্টাননি। সাকিব আবার মনোনয়ন চাইছেন। তবে এবার কোন আসন থেকে সেটি জানা যায়নি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা
সর্বশেষ খবর
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার