ওয়ানডে বিশ্বকাপের থিম সং প্রকাশ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৬

আর কয়েক সপ্তাহ পর মাঠে গড়াবে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে থিম সং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’। গানটি হিন্দিতে প্রকাশ করা হয়েছে। যার বাংলা অর্থ দাঁড়ায় - ‘হৃদয় উদযাপন করে’।
 
গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটিতে পারফর্ম করেছেন বলিউড সুপারস্টার রনবীর সিং। গানের ভিডিওতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের মধ্যে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা তুলে ধরা হয়েছে।

থিম সং প্রকাশেই থেমে থাকছে না বিশ্বকাপ উন্মাদনা। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও থাকছে বিশেষ আয়োজন। আগামী ৫ অক্টোবর গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
এবার অস্ট্রেলিয়ার বিপদে ত্রাতা হতে পারবেন রেনশ? 
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ-ভারতকে যা করতে হবে 
সর্বশেষ খবর
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
হ্যারি-মেগানের ২১ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়ির অন্দরমহল
হ্যারি-মেগানের ২১ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়ির অন্দরমহল
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন