মিরপুরে খেলতে প্রস্তুত হয়েই এসেছে নিউ জিল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৪

উপমহাদেশের বাইরের দলগুলো সাধারণত উপমহাদেশে এসে প্রস্তুতি নিতে কিছুটা সময় নিয়ে থাকে। এবার তেমন কিছু নেই। কোনও প্রস্তুতি ম্যাচও খেলছে না নিউ জিল্যান্ড। কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক লকি ফার্গুসন জানিয়েছেন, তারা প্রস্তুতি নিয়েই মিরপুরে খেলতে এসেছেন।

বাংলাদেশে সফর চ্যালেঞ্জিং হলেও ফার্গুসন জানালেন, ‘কন্ডিশন আমাদের জন‌্য চ‌্যালেঞ্জিং। তবে বাংলাদেশের থেকে নয় অবশ‌্যই। বাংলাদেশ প্রবল শক্তিশালী। আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেই এসেছি। ওদের মূল দল নেই। তবে শক্তিশালী দল কিন্তু রয়েছে। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছি আমরা। আশা করছি, যখন সময় আসবে সেরাটা দিতে পারবো।’

মিরপুরে সাধারণত মন্থর ও নিচু বাউন্সের উইকেটে খেলে থাকে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে তিন পেসার দেখে সেটার ধারণাও করা যায়। তবে কিউই পেসার ফার্গুসন কন্ডিশন বিরূপ হলেও পেসারদের বড় ভূমিকা দেখছেন, ‘অবশ্যই ভিন্ন রকমের কন্ডিশন। কিন্তু আমাদের যেমন অভিজ্ঞতা আছে আমরা জানি উপমহাদেশে পেসারদের কীভাবে ভিন্ন ভূমিকা নিতে হয়। এমন না যে সব সময় উইকেট নিতে হবে। অনেক সময় রান আটকে রাখার কাজ করতে হবে, যাতে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারে।’

গত মার্চে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজেও পেসারদের ভালো করতে দেখে আত্মবিশ্বাসী কিউই এই পেসার, ‘যদিও আমি ইংল্যান্ড সিরিজের হাইলাইটস দেখছিলাম, তখন পেসাররাও বেশ কিছু উইকেট পাচ্ছিল।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী