পাকিস্তানের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকবে না দর্শক

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০

ভারত বিশ্বকাপে পাকিস্তানের বিপত্তির শেষ নেই। ভিসা পাওয়া নিয়ে জটিলতার মধ্যে পড়েছিলেন বাবর আজমরা। অবশেষে ভারতে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে তাদের ভিসা দেওয়ার খবর এলো। এবার জানা গেলো, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না।

আগামী ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ওই দিন ধর্মীয় উৎসব থাকার কারণে জনসমাগম বাড়বে। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বলছে, ওই উৎসবের কারণে স্টেডিয়ামে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিসিসিআই বিবৃতিতে আরও বলেছে, ‘ম্যাচটি ওই দিনের উৎসবের সঙ্গে সাংঘর্ষিক। শহরজুড়ে অনেক জনসমাগম হবে।’ 

এ কারণে স্টেডিয়ামের ভেতরে দর্শক ঢুকতে দেওয়া হবে না। স্থানীয় নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনে ম্যাচটি হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ম্যাচটির জন্য যারা টিকিট কিনেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।

পাকিস্তান তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩ অক্টোবর একই ভেন্যুতে হবে ম্যাচটি। ৬ অক্টোবর নেদারল্যান্ডসকে দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাবর আজমরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী