দুটি প্রস্তুতি ম্যাচই ভেসে গেলো ভারতের

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৮:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৮:৩৫

ওয়ানডে বিশ্বকাপের আগে গা গরমের প্রস্তুতি ম্যাচটাই ঠিকমতো হলো না ভারতীয়দের। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে। ফলে প্রস্তুতি ম্যাচে কোনও বল না খেলেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিক দল।

মঙ্গলবারের ম্যাচের ভেন্যু ছিল থিরুভানান্থাপুরাম। অবস্থা এমন ছিল যে কোনও টসই হয়নি। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটির ৩০ সেপ্টেম্বরের প্রথম ম্যাচটাও পরিত্যক্ত হয়েছে প্রকৃতির বাগড়ায়। যদিও সেদিন টসটা অন্তত করা গেছে।

ভারতের মতো হতভাগা বলতে হবে ডাচদেররও। ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামার আগে একই পরিস্থিতির মুখোমুখি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য ব্যাটিং আর বোলিংটা করা গেছে। কিন্তু পুরো ম্যাচ না হওয়ায় কোনও ফল আসেনি তাতে।

ভারতের অবশ্য দুশ্চিন্তার কিছু নেই। টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। চেন্নাইয়ে তাদের উদ্বোধনী ম্যাচ ৮ অক্টোবর। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ডাচরা টুর্নামেন্ট শুরু করবে ৬ অক্টোবর। হায়দরাবাদে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম