আমরা ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৪:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৪:৪০

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেছে বাংলাদেশ দল। কিন্তু প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে কিছুটা হলেও ব্যাকফুটে সাকিব আল হাসানরা। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বিন্দুমাত্র পাত্তা পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। তবুও স্বপ্ন আঁকছে বাংলাদেশ। শুক্রবার ম্যাচ শেষে মিক্সড জোনে এসে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান তেমনটাই জানিয়েছেন।

বিশ্বকাপে এখনও ছয় ম্যাচ বাকি। কাগজে কলমে সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনাই নয়, বড় সুযোগ আছে সেরা চারে যাওয়ার। হিসেব বলছে, ছয় ম্যাচের অন্তত চারটি জিতলেই সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ। মোস্তাফিজ প্রবল আশা নিয়ে সেই কথাটাই যেন বললেন, ‘অসম্ভব কোনও কিছু না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।’

বাংলাদেশের পরবর্তী গন্তব্য পুনে। সেখানে খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। এরপর দল যাবে মুম্বাইয়ে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই বাংলাদেশকে মুখোমুখি হতে হবে দুই প্রবল শক্তিশালী দলের বিপক্ষে। এরপর কলকাতায় খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবশেষ ম্যাচে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ ফেভারিট না হলেও বড় দলগুলোকে এর আগে একাধিকবার হারিয়েছে। 

সেই সুখস্মৃতিগুলোই মোস্তাফিজকে আত্মবিশ্বাসী করে তুলছে, ‘পেশাদার হিসেবে চিন্তা করলে আফসোসের কিছু নেই। ছয় ম্যাচ সামনে আছে। ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি।’

নিজেদের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে নানা পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, বললেন বাঁহাতি পেসার, ‘আমরা ভালো করার উপায় খুঁজছি। কী করলে আমরা ভালো খেলতে পারবো, কী করলে ভালো করতে পারবো, সবাই মিলে কথা বলছি।’

তবে ভারতে ভালো করতে ব্যাটারদের কাছ থেকে রান প্রত্যাশা করছেন মোস্তাফিজ, ‘উইকেট এমন ছিল যে, ভালো জায়গায় বোলিং করলে সফলতা এসেছে। ভালো জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল। ২৮০ এর মতো হলে ভালো হতো আর কী। আশা করি সামনে তারা ভালো করতে পারবে। আমরা সব সময়ই সেরা দেওয়ার চেষ্টা করি। ভালো খারাপ মিলেই তো সব। কিছু সময় আপনি চাইলেই বোলিং করে দেখবেন উইকেট পাবেন। কিছু সময় আপনি ‘আল্লাহ-বিল্লাহ’ করলেও উইকেট পাবেন না। আমরা পেসাররা সব সময় একসঙ্গে থাকি। এগুলো নিয়ে কথা হয়। সুখে দুঃখে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম