ভারত ম্যাচের আগে বাংলাদেশকে কটাক্ষ, ‘নাগিন ড্যান্স? নো চান্স’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৯:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:৫৯

বাংলাদেশের পরের ম্যাচ ১৯ অক্টোবর পুনেতে। ভারতের বিপক্ষে তাদের এই ম্যাচের আগে বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে শুরুতেই বিরাট কোহলিকে দেখানো হয়েছে। ২ সেকেন্ডের মাথায় নাগিন ড্যান্সের বেশে হাজির হন বাংলাদেশের জার্সি পরা এক ক্রিকেট ফ্যান। এ সময়ে ব্যাকগ্রাউন্ডে বিণ বাজছে, আর ভারতের জার্সিধারীরা তার সাপের নাচ উপভোগ করছেন। বাংলাদেশের জার্সি পরে সাপের নাচ করা ব্যক্তি হিন্দিতে বলেন, আমরা ভারতের মাটিতে ভারতকে হারাবো।

এরপর ভারতীয় এক সমর্থক বিণ বাজানোর অভিনয় করেন, যা বাংলাদেশের সমর্থক শুনতে পাননি। তারপর আরেক ভারতীয় জার্সি পরা মডেল দাবি করেন, এটা হলো বিজয়ধ্বনি। যা ভারতে তাদের বিপক্ষে না কখনও শোনা গেছে, না কখনও শুনতে পারবে।

বিজ্ঞাপনের শেষদিকে কোহলির হাঁকানো একটি কাভার ড্রাইভ এসে আঘাত করে বাংলাদেশের সমর্থকের গায়ে। আর পর্দায় লেখা ভেসে ওঠে- ‘নাগিন ড্যান্স? নো চান্স।’ যার অর্থ নাগিন নাচ, কোনও সুযোগ নেই।

এই বিজ্ঞাপনকে ভালোভাবে নেননি বাংলাদেশি সমর্থকরা। সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে এই বিজ্ঞাপন নিয়ে। বাংলাদেশি ভক্তদের মতে, এই ধরনের বিজ্ঞাপন খুবই নিম্নমানের এবং এতে প্রতিপক্ষকে নিচু করা হয়েছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী