বাবরকে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়তে বললেন মালিক

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ১৬:২০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:২২

বিশ্বকাপে ভারতের কাছে বড় হারের পর পাকিস্তানের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরে দাঁড়াতে বলেছেন শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়ক তাকে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় ভারত। তারপর থেকে পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের কাছে সমালোচিত হচ্ছেন বাবর ও তার দল। তাদের সঙ্গে এবার যোগ দিলেন মালিক।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘আমি আগের সাক্ষাৎকারগুলোতেও বলেছি যে বাবরের উচিত অধিনায়কত্ব ছাড়া। এটা আমার একান্ত মতামত। বাবর একজন খেলোয়াড় হিসেবে নিজের ও দলের জন্য চমৎকার কিছু করতে পারে।’

বাবরের নেতৃত্ব নিয়ে মালিক আরও বললেন, ‘আমি মনে করি বাবর একজন নেতা হিসেবে স্বাভাবিকের বাইরে কিছু চিন্তা করে না। কারও উচিত নয় তার ব্যাটিং দক্ষতার সঙ্গে অধিনায়কত্ব মিশিয়ে ফেলা, দুটো আলাদা। সে দীর্ঘদিন ধরে অধিনায়ক, কিন্তু সে নিজের উন্নতি করতে পারেনি।’

বাবরের স্থলাভিষিক্ত হিসেবে শাহীন আফ্রিদিকে পছন্দ তার, ‘বাবর আজম পদত্যাগ করলে শাহীন আফ্রিদির অধিনায়ক হওয়া উচিত। লাহোর কালান্দার্সের হয়ে সে আক্রমণাত্মক নেতৃত্ব করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে