গোড়ালিতে চোট, স্ক্যানের পর হার্দিকের অবস্থা জানা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৬:৫০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

ফলো থ্রুতে বল আটকাতে গিয়ে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্দিককে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান করানোর পরই আসল অবস্থা বোঝা যাবে।

বিশ্বকাপে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে টস হেরে বল করতে নামে ভারত। শুরুটা ধীরস্থির ভাবে করলেও ৫ ওভার পর থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজীদ হাসান তামিম। বিশেষ করে জুনিয়র তামিম ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। 

বাংলাদেশ ইনিংসের নবম ওভারেই ঘটে অঘটন। তখন বল করতে আসেন হার্দিক। দ্বিতীয় বলে লিটনের হাতে চার খেয়েছেন। হার্দিকের তৃতীয় বলটিতেও স্ট্রেট ড্রাইভ করেন তিনি। কিন্তু সেই বলটা পা দিয়ে আটকাতে গিয়ে বিপদ ডেকে আনেন হার্দিক। ঠিক সেই সময় পড়ে গেলে তার গোড়ালিতে মোচড় লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন ভারতের এই অলরাউন্ডার। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বল হাতে নেওয়ার পর হাঁটতেই পারছিলেন না। ফলে পুরো ওভার বল না করেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। হার্দিকের অসম্পূর্ণ ওভারটি শেষ করেন বিরাট কোহলি। ২০১৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার বল করেছিলেন বিরাট। তারপর আবার ২০২৩ সালে তাকে বল করতে দেখা গেলো।

প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সেবার অবশ্য তার চোট ছিল পিঠে। সেই চোট সারিয়ে মাঠে ফিরতে লম্বা সময় লেগেছিল। নতুন ইনজুরি নিয়ে অবশ্য এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই আসল অবস্থা বোঝা যাবে।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এশিয়া কাপ রাইজিং স্টার্সে কঠিন গ্রুপে বাংলাদেশ
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের মৃত্যু
ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান, বাংলাদেশ কত নম্বরে? 
সর্বশেষ খবর
শিক্ষার্থী নিপীড়ন ঠেকাতে কওমি মাদ্রাসায় হচ্ছে ‘শিক্ষার্থী সুরক্ষা কমিটি’, হটলাইন চালুর নির্দেশ
শিক্ষার্থী নিপীড়ন ঠেকাতে কওমি মাদ্রাসায় হচ্ছে ‘শিক্ষার্থী সুরক্ষা কমিটি’, হটলাইন চালুর নির্দেশ
নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়িয়ে তুলে হত্যাচেষ্টা, আটক ২
নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ওপর গাড়িয়ে তুলে হত্যাচেষ্টা, আটক ২
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা