বেঙ্গালুরুতে পাকিস্তানকে শাসন করছেন মার্শ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ১৬:১৮আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৬:১৮

প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদি এলবিডব্লিউর আবেদন করেন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বল ব্যাটে ইনসাইড এজ হয়ে প্যাডে লেগেছিল। অবুঝের মতো রিভিউ নিয়ে নষ্ট করে পাকিস্তান।

মিচেল মার্শ ওই ওভারে ছক্কা মেরে রানের খাতা খোলেন। বাকি সময়ও একই মনোভাব নিয়ে খেলেছেন। বিশেষ করে পাওয়ার প্লের শেষ দুই ওভারে তাণ্ডব চালান তারা। প্রথম আট ওভারে ৪৩ রান তোলেন ওপেনিং জুটি।

পরের দুই ওভারে আসে ৩৯ রান! হারিস রউফ দেন ২৪ রান, ইফতিখার আহমেদ খরচ করেন ১৫ রান। অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় অ্যাডাম গিলক্রিস্টকে (১০৮৫) টপকে যান ডেভিড ওয়ার্নার। তার ওপরে কেবল রিকি পন্টিং (১৭৪৩)।

পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া তোলে ৮২ রান, যা দেশের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারে ৮০ রানের কীর্তিকে পেছনে ফেলেন ওয়ার্নার-মার্শ। ১৩তম ওভারে দুটি রান নিয়ে ফিফটি করে দলীয় স্কোর একশতে নেন ওয়ার্নার। দুই ওভার পর টানা দ্বিতীয় ফিফটির দেখা পান মার্শ। ২১তম ওভারে এই জুটি দেড়শ ছোঁয়। ২১ ওভারে কোনও উইকেট না হারিয়ে অজিদের রান ১৫৯।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের