ক্যাচ মিসের মুহূর্তটি ওয়ার্নারের চোখেই পড়েনি!

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৯আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:২৭

ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ইনিংস জয়ের পথ গড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার। তার ১৬৩ রানের অনবদ্য ইনিংসের পর অজিরা ৬২ রানে পাকিস্তানকে হারিয়েছে। অবশ্য এমন ইনিংসটা খেলা হতো না যদি পঞ্চম ওভারে তার ক্যাচটা উসামা মির নিতে পারতেন! শাহীন আফ্রিদির বলে ওঠা ক্যাচটা ফেলে দিয়েছিলেন তিনি! যদিও ওয়ার্নার জানিয়েছেন, ক্যাচ ফেলার সেই মুহূর্তটি দেখার সুযোগ-ই হয়নি তার। 

জীবন পাওয়ার মুহূর্তে ওয়ার্নার ১০ রানে ব্যাট করছিলেন। অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২২। তার পর ৯টি ছক্কা ও ১৪টি চারে বিস্ফোরক এক ইনিংস খেলেছেন। সঙ্গী মিচেল মার্শও উপহার দিয়েছেন ১২১ রানের অসাধারণ একটি ইনিংস। তাতে ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া যোগ করে ২৫৯ রান। তাদের ব্যাট ভর করেই অজিরা শুরুতে ব্যাট করে ৯ উইকেটে পায় ৩৬৭ রানের বিশাল লক্ষ্য। ক্যাচ মিসের মুহূর্তটি নিয়ে ওয়ার্নার বলেছেন, ‘সে (উসামা) যে ক্যাচটা মিস করেছে আমি সেটা দেখতে পারিনি। আমি বিসনের পেছনে ছিলাম (মার্শের ডাক নাম)। তখন আমি খুশিও ছিলাম না কারণ সিঙ্গেল নিতে পারিনি।’

পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা আবারও পুনরুজ্জীবিত করেছে অজি দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী