টসের মুহূর্তে দুঃসংবাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১৪:২৮ আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৪:৩৯

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে উড়ছিল দক্ষিণ আফ্রিকা। দুর্ভাগ্য তৃতীয় ম্যাচে তাদের মাটিতে নামিয়েছে নেদারল্যান্ডস। অঘটনের পর চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শনিবার মাঠে নামলেও টসের মুহূর্তে দুঃসংবাদ দিয়েছে প্রোটিয়া দল। নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা অসুস্থতার কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলে অধিনায়কত্ব করছেন এইডেন মারক্রাম। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে তাদের শুরুতে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড।

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবারের আসরে ইংল্যান্ড প্রত্যাশা মেটাতে পারেনি। বরং দুই হারে সেমিফাইনালের পথটা কঠিন করে ফেলেছে। তবে প্রথম তিন ম্যাচে চোটের কারণে না থাকা প্রাণভোমরা বেন স্টোকস এই ম্যাচে ফিরেছেন।

একাদশে তিনটি পরিবর্তন এনেছে ইংলিশরা। স্টোকস ছাড়া দলে এসেছেন উইলি ও আটকিনসন। বাদ পড়েছেন উকস ও কারেন। টসের সময় জস বাটলার বলেছেন, এই পিচে পেসাররা সহায়তা পাবেন।   

টস হারলেও মারক্রাম বলেছেন, শুরুতে ব্যাট করতে পেরেও তিনি খুশি। বিশেষ করে পাওয়ার প্লের পর ব্যাটিংয়ের জন্য উইকেট আরও সহায়ক হয়ে উঠবে। বাভুমা না থাকায় দলে ফিরেছেন রিজা হেনড্রিকস।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, ডেভিড উইলি, গাস আটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।   

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

/এফআইআর/
সম্পর্কিত
৪৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর এবাদত-হাসানের আঘাত 
লিটন আউট হতেই ইনিংস ঘোষণা বাংলাদেশের 
লিটন-মিরাজের ব্যাটে এক সেশনেই ১১৪ রান
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার