টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তকে ভুল বলে মানছেন বাটলার

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১০:১৭আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:২২

মুম্বাইয়ের ওয়াংখেড়ের ব্যাটিং পিচে শুরুতে টস জিতলেও বল করাকেই শ্রেয় মনে করেছিলেন জস বাটলার। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। তার পর তীব্র গরমও ইংলিশদের নাকাল করে ছেড়েছে। বিশ্বকপে ২২৯ রানের বিশাল হারের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার স্বীকার করেছেন, তিনি হয়তো ভুল সিদ্ধান্তই নিয়েছেন। 

এই হারে সেমির অঙ্কও জটিল করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এখন সেই আশা বাঁচিয়ে রাখতে বাকি ম্যাচগুলো জয় ছাড়া বিকল্প তাদের হাতে নেই।

শুরুতে টস হেরে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৯৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। হাইনরিখ ক্লাসেনের ৬১ বলে বিস্ফোরক সেঞ্চুরি ও মার্কো ইয়ানসেনের ৪২ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসই মূলত গিয়ার পাল্টে দিয়েছে ইনিংসের। তখন অবশ্য তীব্র গরমে ইংল্যান্ডের খেলোয়াড়দেরও ভুগতে দেখা গেছে। বোলাররা টিকতে না পেরে নিয়মিত বিরতিতে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছেন। পেটের পীড়ায় ভুগেছেন আদিল রশিদ। ডেভিড উইলিতো ক্র্যাম্পের শিকার হয়েছেন। তার মধ্যে রিস টপলি ভেঙেছেন আঙুল। তাতে চতুর্থ ওভারের একটি বল অসম্পূর্ণ রেখেই তাকে মাঠ ছাড়তে হয়েছে।

সব মিলিয়ে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা কাল হয়ে দাঁড়ায় ইংলিশদের জন। ম্যাচের পর প্রশ্ন করা হলে বাটলার স্বীকার করেছেন, ‘হ্যাঁ, তাতো অবশ্যই ভুল ছিল। এসবক্ষেত্রে পেছন ফিরে তাকাতে হয়। অবশ্য তীব্র গরমে কন্ডিশন অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমি এখনও বিশ্বাস করি স্কোরটা ৩৪০-৩৫০ হওয়ার মতো। রান তাড়া করতে আমাদের শুরুটা ভালো হওয়ার প্রয়োজন ছিল। তবে হ্যাঁ, তীব্র গরমে আমাদের প্রথমে ব্যাট করা উচিত ছিল।’  

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামও পরে জানিয়েছেন, বাটলারের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি