মিচেল-রাচিন ঝলকের পর শামির ৫ উইকেট, নিউজিল্যান্ডের ২৭৩ রান

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১৮:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৫৭

ধর্মশালায় দারুণ শুরু হয়েছিল ভারতের। শেষটাও হলো তাদের বোলারদের দাপটে। মাঝে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ব্যাটিংয়ে স্বাগতিকদের অস্বস্তিতে রেখেছিল নিউজিল্যান্ড। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে মোহাম্মদ শামি পাঁচ উইকেট তুলে নেন। নিউজিল্যান্ড বড় স্কোরের আভাস দিলেও গুটিয়ে যায় ২৭৩ রানে।

বিশ্বকাপের অপরাজিত দুই দল মুখোমুখি হয়েছে রবিবার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ রানে দুই ওপেনার ডেভিড কনওয়ে ও উইল ইয়াং প্যাভিলিয়নে ফেরেন।

এই ধাক্কা  নিউজিল্যান্ড সামলে নেন রাচিন ও মিচেলের দেড়শ ছাড়ানো জুটিতে। ৫৬ বলে রাচিন এবং ৬০ বলে মিচেল হাফ সেঞ্চুরি উদযাপন করেন।

তৃতীয় উইকেটে দুজনে ১৫০ রান যোগ করেন ১৪৮ বল খেলে। এরপর আর বেশি দূর গড়ায়নি তাদের জুটি। রাচিনের বিদায়ে থামে ১৫৯ রানের দারুণ জুটি। ৮৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৭৫ রানে শামির শিকার হন ১১তম ওভারে রবীন্দ্র জাদেজার হাতে জীবন পাওয়া এই ব্যাটার।

এরপর একাই লড়ে গেছেন মিচেল, উপযুক্ত সঙ্গ পাননি কারও কাছ থেকে। ১০০ বলে ৭ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন এই ব্যাটার। গ্লেন ফিলিপসের সঙ্গে ৩৮ রানের জুটি ভেঙে যাওয়ার পর ধসের মুখোমুখি হয় কিউইরা। চার উইকেটে ২৪৩ রান করা নিউজিল্যান্ড আর ৩০ রান করতেই বাকি সব ব্যাটারদের হারায়।

৪৮তম ওভারে পরপর দুই উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করেন ভারতীয় পেসার। নিজের শেষ ওভারে ফের শামির পরপর দুই বলে উইকেটের পতন ঘটে। ৩৩তম ওভারে যশপ্রীত বুমরার হাত ফসকে জীবন পাওয়া মিচেলকে ১৩০ রানে বিরাট কোহলির ক্যাচ বানান তিনি। ৯ চার ও ৫ ছয়ে সাজানো ছিল নিউজিল্যান্ড ব্যাটারের ১২৭ বলের ইনিংস। তাকে ফিরিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শামি। শেষ বলে লকি ফার্গুসন রান আউট হলে অলআউট হয় নিউজিল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস