আমলার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিল

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ২১:১৪আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২১:১৪

২০১১ সালে ৪০তম ইনিংস খেলে দ্রুততম ২০০০ ওয়ানডে রানের রেকর্ড গড়েন হাশিম আমলা। এক যুগ পর এই রেকর্ডের পাতা থেকে মুছে গেলো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেটের নাম। ভারতের ব্যাটিং তারকা শুবমান গিল নতুন রেকর্ড গড়লেন। রবিবার ধর্মশালায় বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রান করার পথে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার ওয়ানডে রানের কীর্তিতে নাম লিখলেন এই ওপেনার।

২০১১ সালের ২১ জানুয়ারি পোর্ট এলিজাবেথে ভারতের বিপক্ষে আগের রেকর্ড গড়েন আমলা। গিল তার চেয়েও দুটি কম ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছান। ৩৮তম ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৪ রান করেই এই কীর্তি গড়েন তিনি। সপ্তম ওভারের চতুর্থ বলে ট্রেন্ট বোল্টকে কভার ড্রাইভে চার মেরে ওয়ানডেতে ২ হাজার রান অতিক্রম করেন গিল।

ডেঙ্গুর কারণে চলতি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলেননি গিল। পাকিস্তানের বিপক্ষে নেমে ডাক মারেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ৫৩ রান করে চেনা রূপে ফেরেন। নিউজিল্যান্ডের ২৭৩ রান তাড়ায় ১৪তম ওভারে থামতে হয় তাকে। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের