পাকিস্তানের পেস বোলিং কোচ গুল, স্পিন কোচ আজমল

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৫:৫০ আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:৫৪

বিশ্বকাপ ব্যর্থতায় সব কিছু ঢেলে সাজাচ্ছে পাকিস্তান। তারই ধারাবাহিকতায় এবার কোচিং স্টাফেও পরিবর্তন দেখা গেলো। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পাক পেসার উমর গুল। আর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাঈদ আজমল। 

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর ২০২০ সাল থেকে কোচিংয়ে মনোযোগী ছিলেন গুল। ২০২১ সালে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচ ছিলেন। ২০২২ সালে দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান জাতীয় দলে। ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা এই পেসার এই বছর পাকিস্তানের হয়েও সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় বোলিং কোচ ছিলেন ৪১ বছর বয়সী। তার পর নিউজিল্যান্ডের বেলাতেও একই দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। 

র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর আজমলেরও পাকিস্তান সুপার লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। বোলিং কোচ ছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের। ৩৫ টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৬৪টি টি-টোয়েন্টি খেলা আজমল ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০১৭ সালে। যার সার্বিক উইকেট সংখ্যা ৪৪৭। 

দুই সাবেক পাক তারকার প্রথম অ্যাসাইনমেন্ট হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। যা শুরু হবে ১৪ ডিসেম্বর। তার পর আগামী বছরের ১২ জানুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। 

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ব্যাকরুম স্টাফে ব্যাপক পরিবর্তন এনেছে। সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে দেওয়া হয়েছে প্রধান নির্বাচকের দায়িত্ব। আর সাবেক তারকা মোহাম্মদ হাফিজ হয়েছেন টিম ডিরেক্টর। তিনি আসন্ন দুই সিরিজে হেড কোচেরও দায়িত্ব পালন করবেন।  

/এফআইআর/ 
সম্পর্কিত
আফগানিস্তানকে হারানো সহজ হবে না, সাম্প্রতিক লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ!
আজ আফগানিস্তানকে হারিয়েও বিদায় নিতে পারে বাংলাদেশ!
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর