বিশ্বকাপে খেলা দেখেছেন রেকর্ড সংখ্যক দর্শক

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৮:২৯আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:২৯

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে এবারের বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ষষ্ঠ ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। একই মাঠে হয়েছিল ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। দুটো খেলাতেই দর্শকের উপচে পড়া ভিড় ছিল। আইসিসি বলছে, শুধু এই দুই ম্যাচে নয়, পুরো বিশ্বকাপে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের এই ইভেন্টে সব মিলিয়ে ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছেন। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপে। ওইবার ১০ লাখ ১৬ হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখেছিলেন।

এবারের প্রতিযোগিতার ছয় ম্যাচ বাকি থাকতেই দর্শক উপস্থিতি ১০ লাখ ছাড়িয়ে যায় বলে আইসিসি জানিয়েছে।

আইসিসি হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেছেন, এই ওয়ানডে বিশ্বকাপ বিরাট সাফল্যের মুখ দেখেছে। তার ভাষ্যে, ‘এই ইভেন্ট শুধু বিনোদিতই করেনি, বিশ্বের সব ক্রিকেট ভক্তদের একত্রিত করেছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল