উগান্ডার ইতিহাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে চমকে দিলো উগান্ডা। রবিবার নামিবিয়ার উইন্ডহোয়েকে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো সহযোগী দেশটি। যে কোনও ফরম্যাটে প্রথমবার কোনও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিতেছে তারা। এই হারে আগামী বছরের বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেছে জিম্বাবুয়ানরা।

ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বড় স্কোর করতে পারেনি জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ৪৮ বলে ৩৯ রানে ২০ ওভারে তারা করে ৭ উইকেটে ১৩৬ রান।

জবাবে রিয়াজাত আলী শাহর ২৮ বলে ৪২ রান ও আলপেশ রামজানি ২৬ বলে ৪০ রানে পাঁচ বল হাতে রেখে জিতে যায় উগান্ডা।

কোয়ালিফায়ারে এনিয়ে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো জিম্বাবুয়ে। গত ২২ নভেম্বর উদ্বোধনী ম্যাচে তারা নামিবিয়ার কাছে সাত উইকেটে হেরেছিল।

সাত দলের কোয়ালিফায়ারে তিন ম্যাচ হাতে রেখে চতুর্থ স্থানে জিম্বাবুয়ে। শীর্ষ দুটি দল আগামী বছরের ২০ দলের টুর্নামেন্টে জায়গা পাবে।

তিন ম্যাচের সবগুলো জিতে নামিবিয়া ও কেনিয়া শীর্ষ দুটি স্থানে। দুই জয় ও এক হারে তৃতীয় উগান্ডা।

বিশ্বকাপের টিকিট পেতে হলে রুয়ান্ডা, নাইজেরিয়া ও কেনিয়ার বিপক্ষে বাকি ম্যাচগুলো জিম্বাবুয়েকে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলের দিকেও।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী