নির্বাচনে বিকেএসপির সতীর্থদের পাশে চাইলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ২৩:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২৩:০১

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এলাকায় কাজও করছেন।  বিকেএসপি থেকে উঠে আসা দেশের ক্রিকেটের পোস্টার বয় এবার একসময়ের সতীর্থ খেলোয়াড়দের নির্বাচন উপলক্ষে পাশে চাইলেন।

গতকাল সোমবার রাতে বনানীতে নিজের বাসায় ২৫ জন বিকেএসপি সতীর্থ খেলোয়াড়দের ডেকেছিলেন সাকিব। এদের মধ্যে ফুটবল, হকি ও বাস্কেটবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়েরা ছিলেন। যারা বিকেএসপিতে সাকিবের সঙ্গে একই ব্যাচে থেকে বিভিন্ন ডিসিপ্লিনে খেলেছেন।

সাকিবের আমন্ত্রণে সেই বনানীর বাসায় গিয়েছিলেন ফুটবলার তৌহিদুল আলম সবুজও। বাংলা ট্রিবিউনকে এই জাতীয় দলের সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘সাকিব ও আমরা একইসঙ্গে বিকেএসপিতে বড় হয়েছি, খেলেছি। আমরা যারা ওর বাসায় গিয়েছিলাম সবাই বেশ ঘনিষ্ঠ বন্ধু। ও আমাদের বললো নির্বাচনের কথা। সামনে ওর নির্বাচনী প্রচারণায় আমাদের পাশে দেখতে চাইছে। তাই ও আগেভাগে বলে রাখলো। যেন মাগুরাতে গিয়ে প্রচারণা করতে পারি। আমরাও যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি