অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

যে সমীকরণে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

সুপার সিক্সে নেপালকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবু তাদের কপালে চিন্তার ভাঁজ। কেননা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হেরে নেট রান রেটে খানিকটা পিছিয়ে পড়েছে লাল-সবুজরা। এই অবস্থায় আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচটি কেবল জিতলেই হবে না, নেট রান রেটেও এগিয়ে থাকতে হবে ২০২০ সালের চ্যাম্পিয়নদের। তাহলেই সেমিফাইনালে খেলার আশা পূরণ হবে।

নেপালকে হারিয়ে বাংলাদেশের বর্তমান নেট রানরেট হয়েছে ০.৩৪৮। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪। ওই হিসেবে পরের ম্যাচে একটা নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশেরও নিচে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে জয়ের ব্যবধান কমপক্ষে হতে হবে ৫০ রান। যেমন বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে অলআউট বা আটকে রাখতে হবে। সেক্ষেত্রে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রানরেট। অন্যদিকে পাকিস্তান আগে ব্যাট করলে যে লক্ষ্যই তারা দিক না কেন বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। 

সুপার সিক্স ফরম্যাট হলেও এই পর্বে দলগুলো একে অন্যের বিপক্ষে খেলবে না। আসরের ফরম্যাট অনুযায়ী প্রতিটি দলের ম্যাচ ২টি। সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান ও নেপালকে। গ্রুপ পর্বের চারটি গ্রুপ থেকে সেরা তিনটি করে মোট ১২ দল সুপার সিক্সে খেলছে। দুইটি আলাদা গ্রুপে ৬ দল করে অনুষ্ঠিত হবে সুপার সিক্স। যেখানে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘ডি’ থেকে সেরা তিনটি দল নিয়ে গঠিত হয়েছে সুপার সিক্সের গ্রুপ-১ এবং অপর দুই গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে গঠিত হয়েছে গ্রুপ-২।

এই অদ্ভুত ফরম্যাটের কারণে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার পথটা কঠিন হয়ে গেছে। সেমিফাইনালে ওঠার নিয়ম অনুযায়ী সুপার সিক্সের প্রতিটা দলের দুটি করে ম্যাচের পর শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। শীর্ষস্থান নির্ধারণের ক্ষেত্রে প্রথম পর্বের পয়েন্টও ভূমিকা রাখবে। একই গ্রুপ থেকে উঠে আসা দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট ও নেট রানরেট সুপার সিক্সে মোট পয়েন্টের সঙ্গে যোগ হবে। 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
এবার অপহরণের টার্গেট এমবাপ্পে! কারাগারে মিললো ২৬ জনের তালিকা
এবার অপহরণের টার্গেট এমবাপ্পে! কারাগারে মিললো ২৬ জনের তালিকা
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম