মুশফিকের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৪, ২১:০৬আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:০৭

ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ক্রিকেটারের ইনজুরিতে ভাগ্য খুলেছে তাওহীদ হৃদয়ের। সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা যুব বিশ্বকাপ জয়ী দলের এই ব্যাটার এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেকের অপেক্ষায়!

বুধবার (২০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির স্কোয়াডে মুশফিকের বদলি হিসেবে হৃদয়কে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩০ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ২১ বছর বয়সী হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে তার পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ১৪ ম্যাচে ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি।

গত সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে কিপিংয়ের সময় চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল তালুবন্দি করতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে তার। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান। তাকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা।

পরবর্তীকালে স্ক্যান রিপোর্টে দেখা যায়, মুশফিকের আঙুলে চিড় ধরেছে। ফলে গোটা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

আগামী শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। পরের টেস্টটি চট্টগ্রামে, ৩০ মার্চ। 

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

/আরআই/এপিএইচ/আরআইজে/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী